দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদির এক নারীকে শাস্তি দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট।
একইসঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। তারা কখনো আর সৌদিতে কাজের জন্য প্রবেশ করতে পারবেন না।
বুধবার (৭ মে) সৌদি গ্যাজেট জানিয়েছে, সৌদি ওই নারী ও বাংলাদেশিদের ১ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। তাদের নাম ও ছবি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। মক্কার ফৌজদারি আদালত এ শাস্তি প্রদান করেছে। যা প্রকাশ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
আদালত তাদের ১ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করার পাশাপাশি কোম্পানির নিবন্ধন বাতিল, লাইসেন্স স্থগিত, কোম্পানির সব কার্যক্রম এবং জাকাত, ফি ও ট্যাক্স নেওয়া বন্ধ করেছে। এ ছাড়া, আদালত দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো এবং সৌদিতে কাজের জন্য প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ‘তাস্তুরি’ করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। সৌদিতে যদি কোনো বিদেশি লাইসেন্সসহ ব্যবসা করতে চায় তাহলে তার কাছে কমপক্ষে ১০ লাখ রিয়াল থাকতে হবে। যদি কারও এ অর্থ দেওয়ার সামর্থ না থাকে তখন সৌদির কোনো নাগরিকের মাধ্যমে কোম্পানি খুলে বিদেশিরা ব্যবসা করেন। যা তাস্তুরি নামে পরিচিত। এ ধরনের সহায়তা সম্পূর্ণ বেআইনি।
প্রতিবেদনে আরও বলা হয়, মূলত সৌদি নারী নিজের নামে কোম্পানি খুলে বাংলাদেশিদের ব্যবসা করতে দিচ্ছিলেন। তারা মক্কায় পরিবহণ খাতে ব্যবসা করত এবং দুই বাংলাদেশি এর মাধ্যমে অর্জিত অর্থ সৌদির বাইরেও নিয়ে যাচ্ছিল।
তদন্তে পাওয়া গেছে, সৌদির এ নারী বাংলাদেশিদের পরিবহণ খাতে ব্যবসা করতে সহায়তা করেছেন। যারা বিদেশি বিনিয়োগ প্রত্যয়নপত্র নেননি। তিনি এ দুই বাংলাদেশিকে নিজেদের মতো কাজ করতে, অর্থ আয় করতে সহায়তা করেছেন। যেগুলো তারা সৌদির বাইরে পাঠিয়েছেন।
তদন্তে আরও পাওয়া গেছে, সৌদির এ নারী নিজের নামে লোন নিয়ে ট্যাংকার কিনেছেন। কিন্তু বাংলাদেশিরা এটি ব্যবহার করত। নিজেদের মালিকানাধীন বলে পরিচয় দিত এবং ট্যাংকার নিয়ে বাণিজ্যিক চুক্তি থেকে সবকিছু করত।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






